২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ জন্য কলেজগুলোকে একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) নিজস্ব ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠানোর সব কার্যক্রম শেষ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে সৃষ্ট জটিলতার দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকেই বহন করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দায়ভার নেবে না।
তথ্যসূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস। The Daily Campus
প্রতিদিনের ক্যাম্পাস শিক্ষার্থী
দের গণমাধ্যম

